স্থানীয় সংবাদ
নগরীতে ১০ মাদক মামলার আসামী জাফর ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম ৩১ মার্চ বিকালে খুলনা সদর থানাধীন ৫নং ফকির বাড়ি লেন এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদারকে (৪২) গ্রেফতার করে। তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হগয়। সে গল্লামারীর বাসিন্দা মৃত: তামজেদ আলী হাওলাদারের ছেলে। গ্রেফতারকৃত আসমীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী জাফর হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।



