স্থানীয় সংবাদ

ক্রেতাদের মরার ওপর খাড়ার ঘা

# খুলনায় গ্যাস সিলিন্ডার প্রতি বেড়েছে ৪শ’ টাকা #

স্টাফ রিপোর্টারঃ অতিমুনাফালোভী চক্র পরস্পর যোগসাজসে হঠাৎ করে খুলনায় সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ৪শ’ টাকা বৃদ্ধি করেছে। এতে করে খুচরা বিক্রেতা ও ক্রেতা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন, চক্রটি সরকারকে বিপদে ফেলতে ও নিজেরা অবৈধভাবে লাভবান হওয়ার জন্য গ্যাসের দাম বৃদ্ধি করেছে। অবিলম্বে গ্যাসের দাম ক্রয় ক্ষমতার ভিতরে আনার জোর দাবি জানিয়েছেন তারা। খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সমিতির নেতৃবৃন্দ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ এনার্জী রেগুলেটরী কমিশনের ঘোষণা ব্যাতিত বাংলাদেশের সকল প্রাইভেট গ্যাস কোম্পানী গ্যাসের মূল্য ৪শ’ টাকা বৃদ্ধি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্ব বাজার ও যুদ্ধের অজুহাতে এক সঙ্গে প্রতি সিলিন্ডার গ্যাসে ৪০০ টাকা বৃদ্ধি করায় “এ যেমন মরার পরে খাড়ার ঘা” এতে করে নিন্ম আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। আর ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় ধ্বস নামবে। আর তাদের সরকারের ভ্যাট, ট্যাক্স প্রদান কষ্টসাধ্য হয়ে পড়বে। অতএব অনতি বিলম্ভে গ্যাসের মূল্য পুনঃ নির্ধারণ করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন-খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সমিতির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন, মোঃ হানিফ, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ওদুদ মিয়া, মোঃ সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ বাবু , মোঃ রফিক, মোঃ তামান্না, মোঃ বাবর আলী , মোঃ জাকির হোসেন , বকশি সাইফুল ইসলাম, মোঃ আকতার হোসেন, মোঃ নুরু, বাদশা হাওলাদার, মোঃ হান্নান, মোঃ মামুন, মোঃ সোহাগ, সহ অন্যান নেতৃবৃন্দ। নগরীর টুটপাড়ার বাসিন্দা এমএম মিন্টু বলেন, গ্যাস সিলিন্ডারের এত দাম বেড়েছে। ক্রেতাদের জন্য “এ যেন মরার পরে খাড়ার ঘা”। সরকারের তদারকি না থাকার কারণে অতিমুনাফা লোভী সিন্ডিকেট গ্যাসের দাম ইচ্ছামত বৃদ্ধি করেছে। অবিলম্বে এ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানের জোর দাবি জানান তিনি। একই সাথে গ্যাসের দাম সহনীয় পর্যায় রাখারও দাবি জানান এই ক্রেতা। খালিশপুরের বাসিন্দা কাজী রফিকুল ইসলাম জানান, খুলনার গ্যাস পরিবেশকরা যে ডাকাতির পরিচয় দিচ্ছে গ্যাসের দাম হঠাৎ করে বাড়িয়ে। অবিলম্বে গ্যাসের দাম না কমালে জনতা আন্দোলনে নামবে। গ্যাসের অতিমুনাফা চক্রের সিন্ডিকেট ভাঙ্গতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button