স্থানীয় সংবাদ

বাগেরহাটে চাঁদার দাবীতে দোকান লুটপাট চাঁদাবাজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়া উপজেলায় দাবীকৃত চাদা না পেয়ে একটি মিষ্টির দোকানে হামলা করেছে চাঁদাবাজরা। মঙ্গলবার দুপুরে হামলাকারীরা উপজেলার সাইনবোর্ড বাজারের মুসলিম সুইটস নামের ওই মিষ্টির দোকান ভাংচুর, লুটপাট ও দোকানীকে মারধর করেছে। প্রকাশ্য দিবালোকে ও জন সম্মুখে এ ঘটনার সময় স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে রিগান মিনা(৩৬) নামের একজন কে হাতে-নাতে ধরে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মুসলিম সুইটস’ দোকানের মালিক আলমগীর বিশ^াস জানান, স্থানীয় সন্ত্রাসী জয়ের নেতৃত্বে রিগান মিনা ও শোভন ব্যানার্জীসহ কয়েকজন মঙ্গলবার দুপুরের আগ মুহুর্তে দোকানে এসে চাদা দাবী করে। দাবীর্খথ চাদা না দেয়ায় সন্ত্রাসীরা তাকে তার বৃদ্ধ পিতাকে মারপিট শুরু করে এবং ক্যাশ থেকে নগদ টাকা লুটে নেয়। এ সময় স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে রিগান মিনা নামের একজন কে আটক করে গনপিটুনী দেয়। ব্যবসায়ী আলমগীর আরো বলেন, চিহ্নিত ওই সন্ত্রাসীরা আগের দিন রাতেও তার কাছে চাঁদা চায়। রিগান কে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তিনি কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে কচুয়া থানার ওসি মোঃ শফিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রিগান মিনা নামের একজন কে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button