স্থানীয় সংবাদ
বাগেরহাটের ফকিরহাটে রাস্তায় বাস চাপায় প্রাণ হারালো চতুর্থ শ্রেণির ছাত্র

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মহাসড়ক পার হতে গিয়ে বে-পরোয়া বাসের চাপায় মো. সাহাদ (১১) নামের একজন শিক্ষার্থী প্রান হারিয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী সাহাদ উপজেলার বৈলতলী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে ফকিরহাট এল,পি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। প্রর্ত্যক্ষদর্শীরা জানান, ছাহাদসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা এদিন পরিবহন বাসে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বাড়ীর কাছে এসে পরিবহন বাস থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে ছাহাদ অপর একটি বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন। ঘাতক বাসটি পালিয়ে গেছে।



