স্থানীয় সংবাদ

নাম ও ছবি ব্যবহার না করতে খুলনা মহানগর বিএনপির জরুরি নির্দেশনা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপির নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণামূলক কার্যক্রম না চালাতে জরুরি নির্দেশনা জারি করেছে খুলনা মহানগর বিএনপি। বুধবার (১ এপ্রিল) মহানগর বিএনপির মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার, লিফলেট, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে উল্লিখিত নেতাদের নাম বা ছবি ব্যবহার থেকে সকল নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষীদের বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া ইতোমধ্যে খুলনা মহানগরীর ভেতরে এ ধরনের কোনো প্রচারণা চালানো হয়ে থাকলে আগামী ৩ দিনের মধ্যে, ৪ এপ্রিল(শনিবার) রাত ১২টার পূর্বে নিজ দায়িত্বে তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এ নির্দেশনা প্রদান করেন। তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মহানগরীর আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিষয়টি তদারকির জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button