স্থানীয় সংবাদ

রূপসায় তেল সংকট চরমে

# ভোগান্তিতে অকটেন- পেট্রোল চালিত যানবাহনকারীরা #

মোঃ বেনজীর হোসেন, রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলায় তীব্র জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। উপজেলার ৩ টা তেল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ না’থাকায় যান চালিত ও সাধারণ মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছে।বিশেষ করে মোটরসাইকেল, বাস, মিনিবাস চালকপরিবহন শ্রমিকসহ সাধারণ জনগণ।
সরেজমিনে দেখা যায়, রূপসা উপজেলায় ৩ টা তেল পাম্পের মধ্যে মনির উদ্দীন ফুয়েল ষ্টেশন প্রথম থেকেই তেল সরবারহ নেই। রূপসা ১নং পেট্রোল পাম্প ও কাজী সোবহানে তেল আসার আগেই শত শত মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে। অনেকেই ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করার পর মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল পাচ্ছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে ১০০ থেকে ২০০টি যানবাহনে তেল সরবরাহ করার পরই পাম্পে তেল শেষ হয়ে যাচ্ছে, ফলে লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।ভুক্তভোগী একাধিক ব্যক্তি জানান, “আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকি, কিন্তু প্রয়োজন অনুযায়ী তেল পাই না। ২-৩ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ১০০-২০০ টাকার তেল দিয়ে চাহিদা পূরন হয় না। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে, কাজ ব্যাহত হচ্ছে, আর্থিক ক্ষতিও হচ্ছে।”এ বিষয়ে তেল কাজী সোবহান তেল পাম্পে ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান, “আমরা কোম্পানি থেকে খুব অল্প পরিমাণে তেল পাচ্ছি। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। তাই আমরা বাধ্য হয়ে সীমিত পরিমাণে তেল দিচ্ছি।”
তবে স্থানীয়দের অভিযোগ, এই সংকটের পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কোথা থেকে এবং কিভাবে এই সংকট তৈরি হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য কেউ দিতে পারছে না।
অপরদিকে খুচরা দোকানে ২০০ থেকে ২২০ টাকা হলে তেল পাওয়া যাচ্ছে।দোকানীরা প্রথমে দরকষাকষি করে, চাহিদা মত টাকা দিলে তেল দেয়। এ অবস্থায় রূপসার সাধারণ মানুষ দ্রুত এর সমাধান দাবি করছেন। তারা বলেন, “এভাবে আর চলতে পারে না। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।”স্থানীয় জনগণ গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তেল সংকট নিরসনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্হানীয় এমপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জনগণের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করবে এবং রূপসাসহ সারাদেশের মানুষকে এ ধরনের ভোগান্তি থেকে মুক্তি দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button