স্থানীয় সংবাদ

খুলনা পরিবেশ সুরক্ষা মঞ্চের সভা

স্টাফ রিপোর্টারঃ খুলনা পরিবেশ সুরক্ষা মঞ্চের এক সভা বৃহস্পতিবার বিকেলে পরিবর্তন অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. কুদরত ই খুদা। সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের সদস্য মাহফুজুর রহমান মুকুল, নাজমুল আজম ডেভিঢ, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, অজান্তা দাশ, আফজাল হোসেন রাজু, শরিফুল ইসলাম সেলিম, খলিলুর রহমান সুমন প্রমূখ। সভায় কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে বর্জ্য ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত বৈঠকের ফলো আপ করা হয়। সভায় মডেল হিসেবে নগরীর ২৭ নং ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোকপাত হয়। সভায় সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক ব্যবহার উপযোগি করার ব্যাপারে কাজ করার সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button