স্থানীয় সংবাদ

ওষুধ ভেবে ‘ঘাস মারা বিষ’ খেয়ে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি ঃ ফরিদপুরে ওষুধ ভেবে ঘাস মারা বিষ পান করার একদিন পর ফাতেমা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের হাজীডাঙ্গী এলাকার চরদুর্গাপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল সাঙে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (০১ এপ্রিল) সকাল ১০টার দিকে নিজ বসতঘরে ভুলবশত ঘাস মারা বিষ পান করেন ফাতেমা বেগম। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। মৃতের স্বামী মো. আলেফ শেখ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে ভুল করে ওষুধ মনে করে তিনি ঘাস মারা বিষ পান করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button