আলমনগর কেসিসি’র কাচাবাজারের ড্রেন বন্ধ করে বাড়ী নির্মাণ

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর থানাধীন আলম নগরের কেসিসি’র কাচা বাজারের ড্রেন নির্মাণ করে বাড়ী নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা শুকুর আলী, ডাঃ কবীর, ঈশিতা স্টুডিও সহ একাধিক বাড়ীর মালিকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় কাচা বাজার ব্যবসায়িরা গণ স্বাক্ষরে লিখিত অভিযোগ করেছে স্থানীয় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যলয়ে। জানা যায়, প্রায় পঞ্চাশ বছরের বেশি পুরাতন ড্রেনটি বর্তমানে আলমনগর কাচা বাজারের সকল বর্জ্য পয়নিঃস্কাশন এর জন্য ব্যবহার করছে কাঁচাবাজার ব্যবসায়িরা। তবে, ড্রেনটির কোলঘেষে গড়ে উঠা বাসিন্দারা যে যা পারছে তার মত আটকে রেখে ড্রেনটির কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। স্থানীয় বাসিন্দা মোঃ হাকিম মাসুদ, সোহরাবসহ অনেকে বলেন, যে যা পারছে তার বাড়ীর পাশ হতে এই ড্রেনটি আটকে দিচ্ছে। সর্বশেষ এক ব্যক্তি শুকুর আলী ড্রেনের মুখ বন্ধ করে কলম তুলছেন বাড়ী নির্মাণ করা জন্য। এভাবে যদি ড্রেন মুখ বন্ধ হয় তাহলে বর্ষা মৌসুমে পানি প্রবাহিত হতে পারবেনা। তৈরি হবে জলবদ্ধতা। যে কারণে আমরা স্থানীয় কাচাবাজার ব্যবসায়িরা এর প্রতিবাদ জানিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে। তবে বিষয়টি নিয়ে অভিযুক্ত ডাঃ কবীর বলেন, আমি কোন ড্রেনের মুখ বন্ধ করিনি, শুকুর নামে একজন বন্ধ করেছে। তবে, বিষয়টি শুকুর আলী বলেন, ভাই আশেপাশের ককল বাসিন্দারা যেমন করেছে আমি করেছি। এর এক ইঞ্চি বাহিরের কিছু করিনি। তারপরও আমি আগামীকাল আরও একটু সরিয়ে নিব। তবে, বিষয়টি নিয়ে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব আহমেদ বলেন, অভিযোগ পেলে আমরা তদন্ত করে ঘটনাটির সত্যতা পেলে ব্যবস্থা নিব।



