স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে হাম আক্রান্ত সন্দেহভাজন ৩৫৯ জন : নতুন মৃত্যু নেই

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হাম আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৫৯ জনে। তবে স্বস্তির বিষয় হলো, নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। খুলনা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ ৭ এপ্রিল তথ্য অনুযায়ী, বিভাগের বিভিন্ন জেলায় জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ ও অন্যান্য স্বাস্থ্যসেবাকেন্দ্রে এসব রোগী শনাক্ত হয়েছেন।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়-১০৯ জন। এর মধ্যে নতুন শনাক্ত ২১ জন। এছাড়া যশোরে মোট ৭৩ জন (নতুন ১৬), খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় ৬২ জন (নতুন ৫) এবং বাগেরহাটে ১৯ জন (নতুন ১৪) রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য জেলার মধ্যে চুয়াডাঙ্গায় ৮ জন, ঝিনাইদহে ৫ জন, খুলনায় ৪ জন, মাগুরায় ৩৫ জন, মেহেরপুরে ৮ জন, নড়াইলে ২১ জন এবং সাতক্ষীরায় ১৫ জন সন্দেহভাজন রোগী রয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button