স্থানীয় সংবাদ

নগরবাসীর যেন বাস্তবায়িত প্রকল্পগুলির পূর্ণ সুফল ভোগ করতে পারে- মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, নগরবাসীর যেন বাস্তবায়িত প্রকল্পগুলির পূর্ণ সুফল ভোগ করতে পারে। খুলনায় বোটানিক্যাল গার্ডেন, খেলার মাঠসহ ভালোমানের বিনোদন কেন্দ্রের স্বল্পতার বিষয় উল্লেখ করে তিনি বলেন, নগরীতে সরকারি অনেক জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অব্যবহৃত জমিতে বিনোদনের পরিবেশ তৈরীর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। কেসিসি প্রশাসক মঙ্গলবার সকালে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে নগরীর ৭নং ঘাট এলাকা সরেজমিন পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিক ও নাগরিকবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। উল্লেখ্য, জার্মান সরকারে আর্থিক সহায়তায় ইতোপূর্বে ৭নং ঘাট এলাকার উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন করা হয়। আগামী ৯ এপ্রিল জার্মান সরকারের ৭ জন পার্লামেন্ট সদস্যসহ জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত খুলনা সফর করবেন এবং সফরকালে খুলনায় জার্মান সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহ সরেজমিন পরিদর্শন করবেন। জার্মান প্রতিনিধি দলের পরিদর্শনের পূর্বে প্রকল্প এলাকার প্রাক প্রস্তুতি দেখার জন্য আজ প্রশাসক সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, সিসিএইউডি, এএমসি প্রকল্পের টীম লিডার মেহেদী হাসান, কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রূপসা ঘাটসহ ঘাট সংলগ্ন পন্টুন ও গ্যাংওয়ের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button