স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে হাম সন্দেহভাজন রোগী ৩৬২ জন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হাম আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৩৬২ জনে। এর মধ্যে পূর্বের (পুরাতন) রোগী ২৮৮ জন এবং নতুন শনাক্ত হয়েছে ৭৪ জন। এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। খুলনা স্বাস্থ্য বিভাগের ৮ এপ্রিল তথ্য অনুযায়ী, বিভিন্ন জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এসব রোগী শনাক্ত হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, যশোর জেলায় সর্বোচ্চ ৭৬টি মামলা শনাক্ত হয়েছে, যার মধ্যে নতুন ৩টি। কুষ্টিয়ায় মোট ৮৮ জন (নতুন ২৫), মাগুরায় ৪৫ জন (নতুন ১০) এবং বাগেরহাটে ২১ জন (নতুন ১৭) রোগী পাওয়া গেছে। এছাড়া, খুলনা জেলায় ৪টি, কেসিসিতে (খুলনা সিটি কর্পোরেশন) ৬৮টি, চুয়াডাঙ্গায় ৮টি, ঝিনাইদহে ৬টি, মেহেরপুরে ১২টি, নড়াইলে ২১টি এবং সাতক্ষীরায় ১৩টি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। তাই দ্রুত শনাক্তকরণ, টিকাদান এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button