স্থানীয় সংবাদ

যশোর মার্কেট থেকে অস্ত্র উদ্ধারের সাথে জড়িত আরো দু’জন আদালতে জবানবন্দি দিয়েছে

যশোর ব্যুরো ঃ সোমবার ৬ এপ্রিল দুপুরে যশোর শহরের এম কে রোডস্থ মের্সাস তন্নী টেলিকমের মধ্যে বিদেশী পিস্তল,ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি উদ্ধারের সাথে জড়িত আরো দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধ্যায় শহরতলী আরবপুর এলাকার জামতলা এলাকা হতে খালিদুর রহমান টিটু ও সুজলপুর এয়ার পোর্ট রোড এলাকা থেকে অপর আসামী শেখ মইনুদ্দীন ফেরদৌসকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বুধবার ৮ এপ্রিল দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিজ্ঞ বিচারক সাবিক আহমেদ ইমনের আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আটক খালিদুর রহমান টিটুর বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক,বিস্ফোরক দ্রব্য,দাঙ্গাসহ ১৫টি মামলা চলমান রয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) এসআই সালাউদ্দিন খান কোতয়ালি থানায় দায়েরকৃত অস্ত্র মামলা তদন্তে নেমে সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র বেচাকেনার সাথে জড়িত যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মুন্সিপাড়া, ৬নংওয়ার্ড এলাকার মৃত মাহাবুবুর রহমানের ছেলে খালিদুর রহমান টিটু ও সদরের কারবালা,খোলাডাঙ্গা এলাকার শেক নুরুদ্দিনের ছেলে শেখ মইনুদ্দীন ফেরদৌসকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তারা দু’জন ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তার জিজ্ঞাসাবাদের এক পর্যায় তারা অকপটে স্বীকার করে উক্ত অস্ত্র মামলার সাথে জড়িত। তারা ডিবি পুলিশের কাছে অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পর্কে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবান বন্দি দিতে ইচ্ছা পোষন করলে তাদেরকে বুধবার ৮ এপ্রিল দুপুরে আদালতের বিজ্ঞ বিচারকের সামনে হাজির করা হয়। বিজ্ঞ বিচারকের সামনে তারা দু’জন স্বেচ্ছায় অস্ত্র উদ্ধারের সাথে জড়িত বলে জবান বন্দি দেন। আটককৃতরা পুলিশকে জানিয়েছেন,উক্ত মার্কেটের তন্নী টেলিকম এর মালিক আলী হোসেনকে তারা ইতিপূর্বে অস্ত্র দিয়েছিলেন। তারা এই অস্ত্র নিয়ে বিভিন্নস্থানে সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়ায়। পুলিশ আরো জানায়,গ্রেফতারকৃত খালিদুর রহমান টিটুর বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র, বিস্ফোরকদ্রব্য,দাঙ্গা,চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা চলমান রয়েছে। উল্লেখ্য,গত ৬ এপ্রিল দুপুরে ডিবি’র একটি চৌকসদল শহরের এম কে রোডস্থ সন্ধ্যানী সুপার মাকের্ট এর মেসার্স তন্নী টেলিকম দোকানের মধ্যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী হোসেন এর দখলে থাকা মোবাইল সার্ভিসিং ডেক্স এর নীচে রাখা কার্টুনের উপরে আকাশী রংয়ের ছোট শপিং ব্যাগের মধ্যে থেকে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে একটি বিদেশী ৭.৬৫ পিস্তল ও ম্যাগাজিনসহ ১ রাউন্ড গুলি জব্দ করে। ওই সময় আলী হোসেনকে গ্রেফতার করে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দেন। উক্ত মামলার তদন্তে নামেন ডিবি’র এসাই সালাউদ্দিন খান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button