স্থানীয় সংবাদ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ফয়সাল আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফয়সাল (৩৩) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ফয়সাল ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সক্রিয় সদস্য। নুর আজিম বর্তমানে কারাগারে থাকায় গ্রুপটির নিয়ন্ত্রণ ফয়সালের হাতেই ছিল বলে জানিয়েছে পুলিশ। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, “ঘটনাস্থলে আমাদের টিম এখনো অবস্থান করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button