স্থানীয় সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল গ্রেফতার

রয়েছে চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ

স্টাফ রিপোর্টার : খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া মওলার বাড়ি মোড় সংলগ্ন মহিরবাড়ি খালপাড় এলাকার জনৈক জাকিরের চারতলা বাড়ি থেকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
সন্ত্রাসী ফয়সালের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সে নগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকার মো. আমিনের পুত্র।
পুলিশ জানায়, আটক ফয়সাল ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সক্রিয় সদস্য। নুর আজিম বর্তমানে কারাগারে থাকায় গ্রুপটির নিয়ন্ত্রণ ফয়সালের হাতেই ছিল বলে জানিয়েছে পুলিশ। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, ‘সন্ত্রাসী নুর আজিমের অবর্তমানে ফয়সাল বাহিনীর দায়িত্ব নিয়ে কাজ করছিল। সে খুলনার শীর্ষ সন্ত্রাসীদের একজন। তাকে আমরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে খুঁজছিলাম। তার সঠিক সন্ধান জানতে পেয়ে অভিযান চালিয়ে টুটপাড়া মহিরবাড়ি খালপাড় একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button