আধুনিক কলাকৌশল প্রয়োগে অধিক ফলন নিশ্চিতকরণে ব্রাক সিড এন্টারপ্রাইজ’র কর্মশালা

স্টাফ রিপোর্টার : আধুনিক কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা রবিবার বিকেলে লতা খামারবাটি এলাকায় কৃষকের অংশগ্রহণে খুলনা ব্রাক সিড এন্ড এগ্রো ইন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ শামীম আরা নিপা। বিশেষ অতিথি ছিলেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা ব্রাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা ব্রাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর টেরিটরি সেলস অফিসার মোঃ জাহিদ হোসেন,খুলনা ব্রাক সিড জুনিয়ার সেক্টর স্পেশালিস্ট মোঃ সাদিকুর রহমান,বিল পাবলা ব্লকের ব্লক সুপারভাইজার উপসহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর হোসেন,লতা খামারবাটি সার-বীজ ব্যবসায়ী রিপন বৈরাগী। কৃষক প্রতিনিধি ছিলেন মৃগাঙ্গ মন্ডল,রনজিৎ মল্লিক অনুতোষ বিশ্বাস সহ এলাকার কৃষক ও কৃষাণীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় আলোচনায় ভক্তরা বলেন, রাসায়নিক কীটনাশক তারের ব্যবহার কমিয়ে আনার সচেতন মূলক দিকনির্দেশনা দেন। একজন কৃষক কিভাবে সার,জৈব বালাইনাশক ব্যবহার করলে কৃষক সুস্থ থাকবে।রোগ বালাই আক্রান্ত হবে না এ বিষয়ের উপরে পরামর্শ প্রদান করেন। বীজতলা থেকে পাতো তুলে কিভাবে ক্ষেতে রোপন করবে। ফসলকে রোগবালাই মুক্ত রাখবে ও ক্ষেতের মধ্যে গাছের ডাল পুতে পাচিং পদ্ধতিতে কিভাবে ফসলের ক্ষতিকারক পোকার কবল থেকে ফসলকে রক্ষা করা যায়।কীটনাশক ব্যবহারের সময় কৃষক কিভাবে নিজেকে নিরাপদে রেখে ফসলের ক্ষেতে কীটনাশক ব্যবহার করবে ও কতদিন পরে সবজি জাতীয় ফসল বিক্রির জন্য বাজারে নিবে সকল বিষয়ে কৃষকের সাথে পরামর্শ প্রদান করেন। কর্মশালায় খুলনা ব্র্যাক সিড এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে হাইব্রিড ধান বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।


