দৌলতপুর থানা পুলিশের অভিযানে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আটক ৩

# চোরচক্রের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে #
স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রো পলিটন পুলিশ (কেএমপি)’র অর্ন্তভুক্ত দৌলতপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে খুলনা মহানগরীর সদর থানাধীন এলাকা, খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন মোড়স্তাফার মোড় এলাকা ও খুলনা জেলার দাকোপ থানাধীন এলাকা হতে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তারসহ তাদের নিকট হতে চোরাই ২টি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- ১. সাতক্ষীরা শ্যামনগর থানাধীন চিংড়িখালী এলাকার বাসিন্দা মৃত আরশাদ আলী গাজীর ছেলে আবু বক্কর সিদ্দিক @ সিদ্দিক গাজী (৫০), ২. খুলনা জেলার দাকোপ থানাধীন রামনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ পদ মন্ডলের ছেলে প্রণব মন্ডল (৩৪) ও একই থানাধীন ধোপাদী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা গনেশ সরকারের ছেলে সৈকত সরকার (১৯)। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্তকারী কর্মকর্তা মো. আল রাহাত শেখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ তথ্য-উপাত্ত, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে গত, ৯ এপ্রিলে রুজু হওয়া দৌলতপুর থানার মামলা নং-৬ এর সম্পৃক্তরা খুলনার বিভিন্ন এলাকায় অবস্থান করছে ওই খবরে দৌলতপুর থানা পুলিশ রবিবার (১২ এপ্রিল) খুলনা সদর থানাধীন এলাকা হতে চোর চক্রের প্রধান আসামী আবু বক্কর সিদ্দিক @ সিদ্দিক গাজীকে এবং তার দেওয়া তথ্য মতে খুলনা মহানগরীর আড়ংঘাটা মোস্তফার মোড় হতে প্রণব মন্ডল (৩৪), অতঃপর গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে খুলনা জেলার দাকোপ থানাধীন এলাকা হতে চোর চক্রের আরো ১ সদস্যকে সৈকত সরকার (১৯) গ্রেপ্তার করে পুলিশ। তাদের নিকট হতে চোরাই দুটি মোটর সাইকলে উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থ গ্রহন শেষে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আদালতে সোর্পদ করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা মো. আল রাহাত শেখ জানান, সংশ্লিস্ট থানার মামলা নং-৬ এর তদন্ত শুরু করি। চুরি ঘটনায় সম্পৃক্ত আসামীরা খুলনার বিভিন্ন এলাকায় অবস্থান করছে, এমন খবর নিশ্চিত হওয়ার পর রবিবার রাতে ওসি (তদন্ত) এ.এফএম জাহিদুল ইসলাম স্যার, এসআই সুফলসহ সঙ্গীয় ফোর্সের সহয়তায় অভিযান পরিচালনা করে ৩ আসামীকে গ্রেপ্তার পূর্বক তাদের নিকট হতে ২ টি চোরাই মটর সাইকেল উদ্ধার করি। সোমবার দুপুরে আসামীদের আদালতে সোপর্দ করি। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, চোরচক্রের প্রধান আসামীসহ আরো ২ সদস্য খুলনার বিভিন্ন এলাকায় অবস্থান করছে, এমন তথ্য নিশ্চিতের পর অভিযান পরিচালনা করে ৩ আসামীকে গ্রেপ্তার পূর্বক তাদের নিকট হতে ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন শেষে সোমবার (১৩ এপ্রিল ) আদালতে সোর্পদ করা হয়।


