সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহবান

# দৈনিক জন্মভূমির ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা #
খবর বিজ্ঞপ্তি ঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে পত্রিকার যুগ্ম সম্পাদক আবু তৈয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা স,ম, বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যড. শফিকুল আলম মনা, খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। এসময় বক্তারা বলেন, দৈনিক জন্মভূমি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে হবে। কোনো প্রলোভনে কান দেওয়া যাবে না। যে কোন মূল্যে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে। মাটি ও মানুষের প্রত্রিকা দৈনিক জন্মভূমি গ্রাহকের আস্থা ধরে রেখেছে। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে হবে। দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর বালুকে স্মরণ করে বক্তারা বলেন, জন্মভুমি পত্রিকা সাংবাদিক তৈরির কারীগর। তার হাত ধরেই এখন অনেক সাংবাদিক দেশের নামীদামি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সফলতার সাথে কাজ করছে। তার অবদান কোনদিনই ভোলার নয়। উপ-সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন পত্রিকার সিনিয়র সাংবাদিক মোতাহার রহমান বাবু, গৌরাঙ্গ নন্দী, নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, নারী নেত্রী এ্যড. শামীমা সুলতানা শীলু, দৈনিক জন্মভূমি ডিজিটাল সম্পাদক আলী আবরার প্রেম, জন্মভূমির বার্তা সম্পাদক ইয়াসীন আরাফাত রুমী, এ্যাড. বাবুল হাওলাদার, প্রতিদিন সেবক এর সম্পাদক মারুফ হোসেন, সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, আমার একুশ পত্রিকার সম্পাদক আতিয়ার পারভেজ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, বিএফইউজে সহ-সভাপতি হেদায়েত হোসেন মোল্লা, মোস্তফা জামাল পপলু। গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, এস এম মুশফিকুর রহমান, মহিলা দলের নেত্রী সুজানা জলি, ইসলামী আন্দোলনের মহানগর সহ-সভাপতি এম এ নাসির, ইসলামী ছাত্র শিবির মহানগর নেতৃবৃন্দ, খুলনা রাইটার্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার বেনজীর, সাধারণ সম্পাদক ডিকে মন্ডল, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন খুলনা সভাপতি ইকবাল হাসান তুহিন, চিশতী মাহমুদ হাসান, মুস্তাফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরাফাত রহমান মাহির, মাহিন পারভেজ। এর আগে প্রেসক্লাবের হলরুমে জাঁজজমক আয়োজনে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের আব্দুর রাজ্জাক রানা, প্রবীর বিশ^াস, কাজী শামীম আহমেদ, শামীমুজ্জামান, আল এহসান, ফটো সাংবাদিক দেবব্রত রায়, বাপ্পি খান, আনোয়ারুল ইসলাম কাজল, নূরুল হাসান লিটু, ফকির শহিদুল ইসলাম, হাসানুর রহমান তানজির, এজাজ আলী, মামুন খান, নূর হোসেন জনি, রাজু হাওলাদার, কামরুল হেসেন, সোহেল মাহমুদ, জাহিদুল ইসলাম, আর জি উজ্জল, বাহাউদ্দিন বাহার, সাগর সরকার, তুফান গাইন, দীলিপ বর্মণ, দৈনিক জন্মভূমির ব্যবস্থাপক আব্দুস সাত্তার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ খুলনা প্রেসক্লাব, এমইউজে, কেইউজের সদস্যবৃন্দ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট, দৈনিক জন্মভূমির প্রতিনিধিদের সিনিয়র সাংবাদিক শেখ মোহাম্মাদ আলী, মুস্তাফিজুর রহমান, শেখ মোতাহার হোসেন, মিয়া বদরুল আলম, এস রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী মোহন , এস এম মেহেদী হাসান, মোহাম্মদ রমিজ উদ্দিন, মান্না দে, খান আঃ জব্বার শিবলী, শাহারিয়ার কবীর, খান সুমন প্রমুখ।


