বিপিএমপিএ খুলনার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখার আজীবন সদস্য, বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের সভাপতি, বিএমএ খুলনা জেলা শাখার প্রাক্তন সভাপতি, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডা. মো: রফিকুল হক বাবলু-কে মব সৃষ্টি করে বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাষ্টি বোর্ড ভেঙ্গে দিয়ে জন-সম্মূখে হেনস্থা-অপদস্ত করায় বিপিএমপিএ, খুলনা জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিপিএমপিএ, খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মোস্তফা কামাল। অত্র সংগঠনের সহ-সভাপতিবৃন্দ ডা. আর. কে. নাথ, ডা. মো. বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান ও ডা. গৌতম রায়, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. এম. বি. জামান, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান, লাইব্রেরী ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মো. মাহমুদ হাসান লেনিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. কানিজ ফাহমিদা, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, দপ্তর-সম্পাদক ডা. নাজদান লস্কর, সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. বিশ্বজিৎ সরকার, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. আরিফা বেগম, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. মো. নুরুল হক ফকির, ডা. মোরশেদ আহমেদ, অধ্যাপক ডা. মাসুদ ইমতিয়াজ, ডা. প্রদীপ দেবনাথ, ডা. মো. আশফাক আহমেদ ও ডা. মো. শহীদুল ইসলাম শামীম সহ বিপিএমপিএ-এর সকল সম্মানিত চিকিৎসকবৃন্দ।



