স্থানীয় সংবাদ
নগরীর মুজগুন্নী খানজাহান আলী দিঘি সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর নিয়ে পরামর্শ সভা

স্টাফ রিপোর্টারঃ নগরীর মুজগুন্নী খানজাহান আলী দিঘি সংরক্ষণে মহামান্য হাইকোর্টের আদেশ পরবর্তী মাঠ পরিস্থিতি বিশ্লেষণ ও করণীয় বিষয়ক স্থানীয় জনগোষ্ঠীর নিয়ে পরামর্শ সভা বৃহস্পতিবার বিকেলে মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল পরিবেশ আইনবিদ সমিতি বেলা। সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হারুনার রশীদ। বক্তৃতা করেন সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, কাজী তাকসিন আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, মাকসুদুল হক মল্লিক প্রমূখ। সভায় অবিলম্বে খানজাহান আলী দিঘির দখল প্রক্রিয়া বন্ধ ও সীমানা নির্ধারণের দাবি জানান।



