সোনাডাঙ্গায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি

# অবস্থা আশঙ্কাজনক #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় মোটরসাইকেলে এসে মো. ইমরুল (২৬) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। মহানগরীর সোনাডাঙ্গার গোবরচাকা ভাজা আলাগলিতে শনিবার (১৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। তিনি গোবরচাকা এলাকার কামাল শেখে ছেলে। চার-পাঁচটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে ইমরুলকে গুলি করে পালিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন। স্থানীয়রা ইমরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানান, গোবরচাকা ভাজা আলাগলিতে চার-পাঁচটি মোটরসাইকেলে অন্তত ৯ জন যুবক এসে ইমরুলকে গুলি করেন। গুলিটি তার নাভির নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ বলেন, ‘গুলিতে আহত যুবকের অবস্থা সংকটাপন্ন। তিনি কোনো কথা বলতে পারছেন না। কারা তার ওপর এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তবে যারা এই হামলা চালিয়েছে, তাদের শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে।



