স্থানীয় সংবাদ

খুলনা কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের অভিযোগ

# থানায় জিডি #

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর সোনাডাঙ্গায় কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে অভিযোগ উঠেছে মুমু নামে অন্য আরেক মেয়ের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী নগরীর সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার ডাইরি নাম্বার – ১১৪০। তিনি সাধারণ ডাইরিতে উল্লেখ করেন, গেল ১৭ই এপ্রিল ভুক্তভোগী তার নিজস্ব ফেসবুক একাউন্টে প্রবেশ করে দেখতে পায় তার বিরুদ্ধে অশ্লীল বক্তব্য ও ব্যক্তিগত কিছু ছবি প্রিয়সি রহমান নামক একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। পাশাপাশি ভয়েস অফ খুলনা নামক একটি ফেসুবক পেজ হইতে তার বিরুদ্ধে একই ভাবে পোস্ট করা হয়। এতে করে ভুক্তভোগী শিক্ষার্থী ফাইজা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও পারিবারিক ও নানাভাবে মানসিক হতাশাগ্রস্থ সম্মুখীন হচ্ছি। বিষয়টি নিয়ে ভুক্তভোগী আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারের কারণে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতা ও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি। এছাড়া আমি আমার পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজনরা বিষয়টি নিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি সুস্থ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে পুলিশের মহা পরিদর্শক, সহ স্বরাষ্ট্রমন্ত্রী,আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি যে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে আইনগত ব্যবস্থা নেয়া হোক। তবে, বিষয়টি নিয়ে অভিযুক্ত প্রিয়সি রহমান নামের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারী মুমু ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, আমরা দুজনেই খুব পরিচিত জন তবে সে পারিবারিকভাবে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে বলে মনে সন্দেহর কারণে আমি এমনটি করেছি বলে তিনি দাবি করেন। বিষয়টি নিয়ে সোনাডাঙ্গা থানা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নাদিম বলেন, মাত্রই থানায় সাধারণ ডায়েরি হয়েছে বিষয়টা নিয়ে আমি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button