স্থানীয় সংবাদ

কয়রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলার ৭নং দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। রবিবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে তাকে হয়রানি করার পাশাপাশি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তিনি জানান, ঐ ইউনিয়নের নির্বাচিত ৩ বারের ইউপি সদস্য। ইউপি চেয়ারম্যান অপসারিত হলে ওসমান গনি খোকন ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের সুপারিশ কৃত রেজুলেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন। ইউপি সদস্যদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাবের মাধ্যমে খুলনার জেলা প্রশাসক তাকে দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব গ্রহন করার পর থেকে একটি মহল তার জনপ্রিয়তা দেখে নানা ষড়যন্ত্রে মেতে উঠে। তারাই ধারাবাহিকতায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ঐ মহলটি সংবাদ পরিবেশন সহ বিভিন্ন অভিযোগ করে হয়রানী করছে। তিনি দির্ঘদিন যাবত দক্ষিণ বেদকাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান সার্চ কমিটির সদস্য। তার পরিষদের দুই একজন ইউপি সদস্য সহ রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হয়রানি করার জন্য এমন মিথ্যা অভিযোগ করছে বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button