বটিয়াঘাটায় জমির বিরোধে সংবাদ সম্মেলন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ জমিজমা বিরোধকে কেন্দ্র করে বটিয়াঘাটায় সিদ্ধার্ত মল্লিকের সংবাদ সম্মেলন।বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধঃবাটিয়াঘাটা উপজেলার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা গ্রামের মৃত কৃষ্ণ দাস রায়ের পুত্র সিদ্ধার্থ দাস গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাবে হাজির হয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন যাবত ভোগ দখলে থাকা অবস্থায়,তার প্রতিবেশী পরিতোষ রায় মৃত হরে কৃষ্ণ রায় এবং দীপঙ্কর রায় পিতা মৃত অভিজিৎ রায় সঙ্গবদ্ধ হয়ে গত ইংরেজি১৩/৪/২০২৬তারিখে আমার জমিতে জোরপূর্বক অনাধিকার প্রবেশ করে ঘেরা-বেরা উঠায় দেয় এবং আমাকে মারপিট করে। চলে যাওয়ার সময় বলে যায় যদি আমাদের বিরুদ্ধে কোন কথা বলিস তাহলে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব বিষয়টি স্থানীয় চেয়ারম্যান কে জানালে তিনি আমাকে কোন সন্তোষজনক কথা বলেনি আমি উপায়ান্তর খুঁজে না পেয়ে ওই একই দিনে বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ দাখিল করি। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এব্যাপারে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে উনি এ প্রতিবেদক কে জানান অভিযোগকারী যেই হোক আইন সবার জন্য সমান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

