খুলনায় বিসিআরএল প্রকল্পের ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে বাস্তবায়নাধীন বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুড ইন দি ভালনারেবল ল্যান্ডস্ক্যাপেস ইন বাংলাদেশ (বিসিআরএল) শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম দিনের অনুষ্টান রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় দৌলতপুরে ডিএই খুলনার অতিরিক্ত পরিচালকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ডিএই খুলনা অঞ্চল অতিরিক্ত পরিচালক ও বিসিআরএল প্রকল্পের জলবায়ু পরিবর্তন অভিযোজন সমন্বয়কারী কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিসিআরএল প্রকল্প এনপিডি ও পরিচালক, ডিওই মিসেস রাজিনারা বেগম। ডিওই প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ এবং জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ঝুঁকি বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা করেন বিসিআরএল প্রকল্পের ডিপিডি,ডিওই মোঃ মারুফ মোহাইমেন। কৃষিতে জলবায়ু পরিবর্তনের অর্থ। চরম আবহাওয়া এবং কৃষিক্ষেত্রে এর প্রভাব ও অভিযোজনমূলক ব্যবস্থা বিষয়ে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয় কৃষি প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাবিহা সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন বিসিআরসি প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোঃ আশরাফুল আলমসহ প্রশিক্ষণটিকে সর্বাধিক কার্যকর ও সমন্বিত করার জন্য এতে বিভিন্ন খাতের অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করা হয়। যথাক্রমে পরিবেশ অধিদপ্তর (ডিওই),কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই),প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস),মৎস্য অধিদপ্তর (ডিওএফ),কৃষি বিপণন বিভাগ (ডিএএম),বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি),বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি),বন বিভাগ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই),বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও এনজিও প্রতিনিধিসহ কৃষির সাথে যুক্ত কর্মকর্তাগন। প্রশিক্ষণে আলোচকগন বলেন,উপ-জাতীয় প্রশিক্ষণের সার্বিক উদ্দেশ্য হলো প্রশিক্ষকদের জলবায়ু পরিবর্তন অভিযোজন দক্ষতা বিকাশের মাধ্যমে বাংলাদেশের মানুষ, সম্প্রদায় ও বাস্তুতন্ত্রের জলবায়ু পরিবর্তন সহনশীলতা বৃদ্ধি করা এবং কৃষি-খাদ্য ব্যবস্থায় বর্ধিত মূল্য সংযোজনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করা। প্রথম দিনের মডিউলে প্রকল্পের পটভূমি, উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যক্রম তুলে ধরা হয়। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা এবং কৃষি খাতের উপর এর প্রভাবও এখানে তুলে ধরা হবে। এর পাশাপাশি, ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তন এবং জীবিকার উপর এর প্রভাব এবং কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য উপযুক্ত ফসলের জাতের অভিযোজন নিয়েও আলোচনা করা হয়। বাংলাদেশ সরকার,পরিবেশ অধিদপ্তর (ডিওই) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর মতো সরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর কারিগরি সহায়তায় ‘বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ভূখ-ে জলবায়ু সহনশীল জীবিকা নির্মাণ’ (বিসিআরএল) শীর্ষক একটি ৮৯.৩ লক্ষ মার্কিন ডলারের প্রকল্প জুলাই-২০২৩ থেকে জুন-২০২৮ পর্যন্ত বাস্তবায়ন করা হবে।

