বাটিয়াঘাটায় সরকারি রাজস্ব আদায় সর্ব্বোচ

# কমিশনার ভূমি মোঃ শোয়েব শাত ঈল ইভান #
মনিরুজ্জামান বটিয়াঘাটা থেকে ঃ ‘দালাল বাটপারদের মাথায় বাড়ি ই-নাম জারিচালু হলো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাটিয়াঘাটা উপজেলায় গত কয়েক বছর আগে শুরু হয়েছে ই নামজারীর অটোমেশন কার্যক্রম।এই উপজেলার সাতটা ইউনিয়নে ২লক্ষ৩৯ হাজার লোকের বসবাস ১২৯টি মৌজায় ২২ হাজার হেক্টর জমির নদীমাতৃক কোলাহলমুক্ত বটিয়াঘাটা উপজেলা বেষ্টিত।সাতটি ইউনিয়নের মধ্যে খুলনা শহরের প্রতিবেশী ইউনিয়ন জলমা এখানে দেশের বিভিন্ন অঞ্চলের চাকরিজীবীরা শহরতলির পাশে একটু ঠাই গুজার জন্য জমি ক্রয় করে থাকেন। তারই ধারাবাহিকতায় জমির মূল্য বেড়ে যাওয়ায় একটি জমি প্রায় ২৯ থেকে ৩৫ বার হাত বদল হয়ে থাকে।সে ক্ষেত্রে খুলনা জেলার মধ্যে বটিয়াঘাটা উপজেলার রাজস্ব খাতে প্রায় প্রতিবছর প্রথম স্থান অধিকার করে আসছে।।প্রায় দুই যুগের মধ্যে গত ইংরেজি২/৬/২০২৫ বটিয়াঘাটার বর্তমান সহকারী কমিশনার ভূমি মোঃ শোয়েব শাত ঈল ইভান যোগদান করার পর থেকে ১০ মাসে সাড়ে১২হাজার নামজারি কেসের অনুমোদন দিয়েছে যার থেকে সরকার প্রায় ১ কোটি ৪৬ লক্ষ ৫০ হাজার টাকার রাজস্ব আদায় করেছে।আবার ভি পি ডিসিআর ও অন্যান্য খাত থেকে প্রায় ১০ লক্ষ টাকা আদায় করতে সক্ষম হয়েছে যা বিগত বহুবছরের তুলনায় অনেক বেশি। যা খুলনা জেলার অন্যান্য উপজেলার থেকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।অন্যদিকে উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃমাহাতাব হোসেন যোগদান করার পর থেকে নামজারি কেচের শুনানি সহ রিপোর্ট সাথে সাথে প্রদান করে আসছে যা অন্যান্য উপজেলার থেকে ব্যতিক্রম নজির স্থাপন করেছেন।তথ্য অনুসন্ধানে জানা যায় বিভিন্ন চায়ের দোকানে ভূমি অফিসের বর্তমান সহকারী কমিশনার ভূমি মোঃ শোয়েব শাত ঈল ইভান ও কাননগো মোঃ মাহাতাব হোসেন, এবং সোহেল হোসেন,সহ ভূমি অফিসের স্টাফরা প্রশংসায় ভাসছে বলে একাধিক সূত্রে জানা যায়।এ ব্যাপারে বাটিয়াঘাটা সহ-কারি কমিশনার ভূমি মহোদয়ের কাছে জানতে চাইলে উনি এ প্রতিবেদক কে জানান আমি যোগদান করার পর থেকে নামজারি সহ প্রত্যেকটা কেসের আবেদনকারী কে নিজে এসে রেজিস্টারে স্বাক্ষরপূর্বক কেস নিষ্পত্তি করার ব্যবস্থা করেছি।আবার কিছু অসাধু চক্র আমাকে বিভিন্ন সময়ে হয়রানি করার চেষ্টা করে নামে বেনামে বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে অথচ সেই অভিযোগকারীকে পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না।আমি এ উপজেলায় যতদিন আছি ততদিন দালাল বাটপারদের কোনো ঠাঁই হবে না আইন সবার জন্য সমান।


