স্থানীয় সংবাদ

বিআরটিসি বাস ডিপোর অনিয়ম নিয়ে কথা বলায় চালক রনির উপর দুর্বৃত্তের হামলা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা শিরোমনি বিআরটিসির বাস ডিপোর অনিয়ম, দুর্নীতি নিয়ে কথা বলায় চালক রনির উপর মামুন ও মিন্টুর নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে গত ১৯ এপ্রিল রাত ৮টায় ভুক্তভোগী রনি এখন খুলনা মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসাধীন আছেন। ঘটনার বিবরণে জানা যায় ডিপোর ম্যানেজার মোশারফ হোসেনের সাথে বাস চালক মামুন ও কন্টাকটার মিন্টুর দীর্ঘদিনের বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে তর্কাতর্কি হয়।তর্কাতর্কির এক পর্যায়ে ভুক্তভোগি চালক রনি প্রতিবাদ করলে মিন্টু বাহিনী রনি কে দেখে নিবে মর্মে হুমকি দেয়।পরবর্তীতে চালক মামুন বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যম চালক রনি কে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছিল।তারাই ধারাবাহিকতায় গত ইং ১৯ এপ্রিল শিরোমনি পূর্বপাড়া বাস চালক রনির নিজস্ব বাড়ি থেকে ডেকে নিয়ে তারই বাসার সামনে মিন্টু ও মামুনের ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক স্ত্রী বাচ্চাদের সামনে তাকে দেশে-বিদেশি অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট শুরু করে দেয় মারপিটের এক পর্যায়ে তার স্ত্রী সাথী খানম ঠেকাতে এলে তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও হাতে থাকা বেসলেট টি ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা রনি ও পরিবারকে চিরতরে শেষ করে দিবে মর্মে হুমকি দিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button