স্থানীয় সংবাদ

চিকিৎসকদের এক ঘন্টারকর্ম বিরতি পালন

# ড্যাব নেতাডা. বাবলু লাঞ্ছিত #

স্টাফ রিপোর্টার ঃ সিনিয়র চিকিৎসক ও ড্যাব নেতা ডা. রফিকুল হক বাবলুকে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবিতে খুলনার সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এক ঘন্টার কর্মবিরতি পালিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ডাক্তাররা হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকেন। খুলনা মেডিকেলকলেজ হাসপাতাল, খুলনা বিশেষায়িত হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা শিশু হাসপাতালসহ সকল হাসপাতালে এক ঘন্টার এ কর্মসূচি পালিত হয় বলে জানা গেছে।
এ সময় দূর দূরান্ত থেকে জরুরী স্বাস্থ্য সেবা নিতে আসা মানুষদের বিশেষ বৃদ্ধ ও শিশু রোগীদের ভোগান্তির শিকার হতে হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব খুলনা মহানগর শাখার সভাপতি ডা. মোস্তফা কামাল জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (বুধবার) এক ঘন্টার কর্মবিরতি পালন করেছি। আগামীকাল বৃহস্পতিবারও এক ঘন্টার কর্মবিরতি রয়েছে। তবে ঘটনার সাথে জড়িত পাঁচ বিএনপি নেতাকে দল শোকজ করেছে। আজ রাত ৮টায় মনিটরিং সেলে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে অভিযুক্তদের বিষয়েয থাযথ ব্যবস্থা গ্রহণের আশ^াস পেলে আগামীকাল কর্মবিরতির বিষয়ে আমরা রাতে সিদ্ধান্ত নেবো।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল নগরীর শিরোমনিতে অবস্থিত দাতব্য প্রতিষ্ঠান বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে যান খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবী। এ সময় তার সাথে থাকা কয়েকজন বিএনপি নেতা ও তাদের অনুসারীরা চরম হই হট্টগোল সৃষ্টি করে। তারা বিএনএসবি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপিপন্থী ডাক্তারদের সংগঠন ড্যাবের জেলা সভাপতি ডা. রফিকুল হক বাবলুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে মারতে উদ্যত হন ও পদত্যাগে চাপ দেন। এক পর্যায়ে সংসদ সদস্য লবী ট্রাস্টি বোর্ড ভেঙ্গে দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা দেন। এদিকে গত ১৯ এপ্রিল ঘটনার সাথে জড়িত ৫ নেতাকে শোকজ করেছে খুলনা মহানগর বিএনপি। তারা হলেন খানজাহানআলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, সাবেক সভাপতি মীর কায়সেদ আলী ও শেখ ইকবাল হোসেন। ঘটনার প্রতিবাদে ওই দিন সকালে বিএমএ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ড্যাব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button