তৌহিদী জনতার পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত

# দিঘলিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)নিয়ে কটুক্তি #
দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার চৌরাস্তা মোড়ে জনৈক হিন্দু যুবক কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এবং উক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দিঘলিয়ার তৌহিদী জনতার উদ্যোগে উপজেলা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় দিঘলিয়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতী আহম্মাদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নাঈম আশরাফ, মাওলানা মোয়াজ্জেম হোসেন শিক্ষক জাকারিয়া মাদ্রাসা, শেখ আশরাফুল, মোঃ আমিনুর রহমান, ইমাম ও খতিব মোঃ মুজাহিদুল ইসলাম, ব্রহ্মগাতী সুতির কূল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ফেরদাউসুর রহমান, মোঃ রুহুল আমিন, মুফতী আব্দুল্লাহ। এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এ জনপদের তৌহিদী জনতা। বক্তারা বলেন উক্ত হিন্দু যুবক শ্যামল গাইন মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করা এবং ব্যাঙ্গাক্ত ছবি ফেসবুকে প্রচার করে ইসলাম ধর্মের এবং ইসলামে বিশ্বাসী মনুষদের আঘাত দিয়েছে। আমরা উক্ত যুবকের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসী চাই।


