মণিরামপুরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে গৃহবধুর বিষপান

# পারিবারিক কলহের জের #
# ১০দিন পর গৃহবধুর মৃত্যু! সন্তান দু’টির জীবন সংকটাপন্ন! #
মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের মণিরামপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর প্রতি অভিমান করে দুই শিশু সন্তানকে বিষ খাওয়ায়ে রহিমা খাতুন নামে এক গৃহবধু বিষপানে আতœহত্যা করেছে। বর্তমানে শিশু সন্তান দু’টি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। মর্মান্তিক ঘটনাটি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামে ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা মিঠু জানান, গত ১১ এপ্রিল (শনিবার) দুপুরে আটঘরা গ্রামের ভাড়ায় চালিত গাড়ীচালক দেলোয়ার হোসেনের স্ত্রী রহিমা খাতুন পারিবারিক কলহের জের ধরে স্বামীর প্রতি অভিমান করে আতœহত্যাকল্পে প্রথমে তার দুই সন্তানকে বিষ খাওয়ান এবং পরে নিজেও বিষপান করেন। এ ঘটনার পরপরই গুরুত্বর অসুস্থ অবস্থায় গৃহবধু রহিমা খাতুন ও দুই শিশু সন্তানকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০দিন পর গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে গৃহবধু রহিমা খাতুন মারা যান। আর গৃহবধুর ৫ ও ৭ বছর বয়সী দুই সন্তান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিশু দুটির জীবন সংকটাপন্ন বলে জানা গেছে। হতভাগা গৃহবধুর মরদেহ গতকাল গ্রামের বাড়িতে এনে দাফন সম্পন্ন হয়েছে বলে ইউপি সদস্য মিঠু নিশ্চিত করেছেন। এ বিষয়ে আটঘরা গ্রামের গাড়ীচালক দেলোয়ার হোসাইনের সাথে চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


