স্থানীয় সংবাদ

বঙ্গবাসী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খালিশপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ৬১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।
বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মুক্তিযোদ্ধা শিল্পাঞ্চল কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক খুলনা টাইমস এর বার্তা সম্পাদক এসএম নুর হাসান জনি। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক- শিক্ষিকা বৃন্দ। বিকালে ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button