স্থানীয় সংবাদ

আইজিপি’র সঙ্গে কুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ

# ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে কুয়েটসহ এর পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েট ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান। ভাইস-চ্যান্সেলরের অনুরোধের প্রেক্ষিতে আইজিপি মোঃ আলী হোসেন ফকির দ্রুত সময়ের মধ্যে কুয়েটে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস প্রদান করেন এবং কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা; খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম; খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। সৌজন্য সাক্ষাৎ শেষে ভাইস-চ্যান্সেলর আইজিপির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button