স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা : সড়ক অবরোধ করে বিক্ষোভ

# আজ মানববন্ধন #
# মামলার প্রস্তুতি #

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পরপরই ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেসক্লাব চত্বরে প্রবেশ করে। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পূর্বে থেকে খুলনা প্রেসক্লাবে নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপতি প্রার্থী সাংবাদিক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। এ সময় উপস্থিত সাংবাদিকরা কারণ জিজ্ঞাসা করলে তারা চড়াও হয়। হামলার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।”এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা। তিনি বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।” বিষয়টি নিয়ে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, প্রেসক্লাবে যারাই আসুক তাদের বিরুদ্ধে জোরালো আইনি পদক্ষেপ গ্রহণ করবেন সাংবাদিকরা। আমরা তাদের সাথে আছি এবং থাকবো। প্রতক্ষ্যদর্শি সাংবাদিকরা জানান, বহিরাগত সন্ত্রাসীরা দেশিয় ধারালো অস্ত্র সাথে এনেছিল। যে কোন ধরণের হত্যাকা- ঘটতে পারতো ওই সময়।
সড়ক অবরোধ করে আজ সোমবার বেলা ১২টায় মানববন্ধন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ ও মামলার প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button