স্থানীয় সংবাদ

মোল্লাহাটে ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ব্যাটারি চালিত ভ্যানের নিচে চাঁপা পড়ে সাফিদ লস্কর (৫) নামের একজন শিশুর প্রান ঝরেছে। উপজেলার মেঝের গাওলা এলাকায় রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মেঝের গাওলা গ্রামের রাশেদ লস্করের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রবিবার সকালে শিশু সাফিদ লস্কর বাড়ি থেকে রাস্তা পার হয়ে একটি দোকানে যাচ্ছিল। এমন সময় দ্রুতগামী একটি অটো ভ্যানের চাকার নিচে পড়ে যায় সে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় কিছ সময় পর শিশুটি মারা যায়। এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছি। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button