স্থানীয় সংবাদ

স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা

# সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার #

চুলকাটি প্রতিনিধি ঃ খুলনা প্রেস ক্লাবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। যা নিয়ে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের স্থানীয় নেতার মদদে কিছু দুর্বৃত্ত, যাদের মধ্যে কথিত মাদক ব্যবসায়ী ও টোকাইদের সম্পৃক্ততার রয়েছে বলে জানা যায়, পরিকল্পিতভাবে ওই প্রার্থীর ওপর হামলা চালায়। হামলার ঘটনাটি নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে সংগঠিত হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এই হামলার প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরন, জিএম মিজানুর রহমান, আসাদুজ্জামান শেখ সোবহান, মিজানুর রহমান মিঠু, অমিতকর বিলাস, জাকারিয়া শাওন, রিয়াদ মোড়ল, মজনু শেখ, সাকিব হাসান জনি, তরিকুল মোল্লা, মুরাদ শেখ, শেখ সাজ্জাদ হাসান ইমরুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বিবৃতিতে জানান সাংবাদিকরা হলো জাতির বিবেক এবং রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকির হয়ে দাঁড়াবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button