স্থানীয় সংবাদ

খুলনায় তাপদাহ পর আগামী চার- পাঁচদিন, ভারি বর্ষণের আভাস

স্টাফ রিপোর্টার : গেল কয়েক সপ্তাহ তীব্র তাপদাহর পর খুলনাসহ সারাদেশে মাঝারি বা ভারি বর্ষনের আভাস রযেছে। গতকাল বিকাল হতে আকাশ মেঘলা থাকলেও দুপুর নাগাদ একটু তাপ দেখা যায। তবে, উত্তর বঙ্গে কাল বৈশাখি প্রভাবের কারণে সারাদেশ মত খুলনায় ও আগামী চার থেকে পাচ দিন মাঝারি অথবা ভারি বর্ষণ হবে। তবে, গেল কয়েকদিনে যেমন গরম তেমন লোড শিডিং থাকায় জনজীবন অতিষ্ট হয়ে উঠেছিল।পাশাপাশি গরম জানিত রোগে আক্রান্ত হয়ে ছোট শিশু সব সব বয়সি মানুষেরা গরমজনিত রোগে আক্রান্ত হয়েছে।
বিষয়টি নিয়ে খুলনা আবহাওয়া কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, গেল কয়েকদিনের গরমের পর টানা চার পাচদিন বৃষ্টি হতে হতে পারে। খুলনাসহ ঢাকা, সিলেট, ময়মনসিং ছাড়াও অন্যান্য বিভাগে বৃষ্টিপাত হতে পারে। মূলত লঘুচাপের বর্ধিতংশের পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গপসাগর পযন্ত বিস্তৃত আছে পাশাপাশি কালবৈশাখি ঝড়ের প্রভাবের কারনে দমকা হাওয়া বইয়ে যেতে পারে। সেই সাথে রাত্রের বেলায় তাপমাত্রা অপরিবর্তিত বা কিছুটা কমবে। গেল কয়েকদিনের খুলনায় গতকাল তাপমাত্রা ছিল সর্বেচ্চ ৩৪ দশামিক ও সর্ব নি¤œ তাপমাত্রা ছিল ২৭ দশামিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button