খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ।
বিবৃতিতে বলা হয়, গত ২৬ এপ্রিল রোববার বিকেলে খুলনা প্রেসক্লাবে যে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে তা স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সাংবাদিকদের সেকেন্ড হোম খ্যাত প্রেসক্লাবের ভেতরে ঢুকে এমন জঘন্য ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা সকলকে মনে করিয়ে দিতে চাই যে, সাংবাদিকতা হলো জনগণের স্বার্থে সত্য তথ্য প্রকাশ করার পেশা এবং তা কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে দমন করা যায় না। সরকারের নিকট সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিকদের উপর হামলাকারীদেরকে সিসি টিভি ফুটেজ যাচাই করে যাদেরকে শনাক্ত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, মাস্টার শফিকুল আলম ও হাফেজ রবিউল বাশার এমপি, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মো. ইউনুস।



