স্থানীয় সংবাদ

রূপসায় শ্রমিক ইউনিয়নের প্রস্তুতিমুলক আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি : আগামী পহেলা মে দিবস উপলক্ষে খুলনা আন্ত:জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও রূপসা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এক প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় পূর্ব রূপসাস্থ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইউনুস গাজীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা মো. হালিম মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. দিদারুল ইসলাম দিদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সাগর মোল্লা, শ্রমিক দল নেতা মো. লাবলু শেখ। এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. মাফফুজুর রহমান, মো. কামাল শেখ, ইউনুস সরদার, শহিদুল ইসলাম, আতাহার গাজী, মাসুম সরদার, মো. মোশাররফ শেখ, আমজাদ হোসেন, মো. ইসরাইল গাজী, মোতালেব শেখ, মোস্তফা সজল, মো. সেলিম এলাহি, শহিদ গাজী, বাবুল শেখ, মুজাহিদুল ইসলাম লিটু, মহারাজ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button