স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর স্টেশন রোড এলাকায় বুধবার নির্মান সামগ্রী (রড ও সিমেন্ট) বিক্রি-বিতরনকারী ডিলার পয়েন্ট ও দোকানসমূহে পণ্যের গুণগতমান এবং পরিমাপ ব্যবস্থার সঠিকতা নিশ্চিতকরণের লক্ষ্যে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠান যথাক্রমে মেসার্স জহির ট্রেডিং, মেসার্স এম এ ট্রেডার্স, রিইয়া ট্রেড ইন্টারন্যাশনাল, তারা স্টিল কর্পোরেশন, ৬, মেসার্স শরীফ এন্ড কোং, ৭. আসলাম আয়রন স্টোর, মেসার্স মক্কা স্টিল, মেসার্স শিকদার এন্ড ব্রাদার্স।উপরিউক্ত প্রতিষ্ঠানসমূহে বিপণনের উদ্দেশ্যে সংরক্ষিত পণ্যের অনুকূলে সিএম সনদের অনুলিপি সংরক্ষিত আছে কিনা তা যাচাই করা হয়। যেসব প্রতিষ্ঠানে সনদের অনুলিপি সংরক্ষিত পাওয়া যায়নি, সেসব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অনতিবিলম্বে তা সংরক্ষণের প্রয়োজনীয়তা ও তাৎপর্য সম্পর্কে অবহিত করা হয় এবং যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করার জন্য তাগিদ প্রদান করা হয়। একইসাথে পণ্যের গুণগতমান যাচাইয়ের লক্ষ্যে বাজার হতে সিমেন্ট পণ্যের ৩ টি নমুনা (স্যাম্পল) ক্রয় করা হয়। সংগৃহীত নমুনাসমূহ সংশ্লিষ্ট বাংলাদেশ মান ( বিডিএস) অনুযায়ী পরীক্ষণের নিমিত্ত ল্যাবে প্রেরণ করা হয়েছে।এছাড়া বর্ণিত দোকানসমূহে ব্যবহৃত ডিজিটাল স্কেলসমূহ পরিদর্শন করে দেখা যায় যে, সকল স্কেলের ভেরিফিকেশন সনদ যথাযথভাবে নবায়ন করা রয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীদের সচেতনতা ও বিধি অনুসরণের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মানসম্মত পণ্য সরবরাহ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং প্রযোজ্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের জন্য পরামর্শ প্রদান করা হয়। সার্ভিল্যান্স অভিযানটি সহকারী পরিচালক (সিএম) সর্বজনাব মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) মোঃ মাহমুদুল হাসান রানা ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ বায়েজীদ বোস্তামী এর সমন্বয়ে গঠিত টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এ ধরনের সার্ভিল্যান্স কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button