স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের নির্বাচন আজ, ১৫ পদে ২৭ প্রার্থী

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আবু তৈয়ব ও মো. মিজানুর রহমান মিল্টন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ কামরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. হেদায়েত হোসেন মোল্লা।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা। তিনটি সহ-সভাপতি পদে লড়ছেন মো. জাহিদুল ইসলাম, সোরহাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামীম আহমেদ।
যুগ্ম সম্পাদক পদে প্রার্থী শেখ মাহমুদ হাসান ও মো. বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও মো. রবিউল গাজী (উজ্জ্বল)।
ছয়টি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন শেখ লিয়াকত হোসেন, সোহেল মাহমুদ, মহেন্দ্রনাথ সেন, মো. মেহেদী মাসুদ খান, রাজু আহমেদ, কাজী মোতাহার রহমান, মো. আনিস উদ্দিন, মো. মাকসুদুর রহমান (মাকসুদ) এবং কে এম জিয়াউস সাদাত।
এদিকে, খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও জনতা এবং মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ এর ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে এবং পরপরই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া সভায় ১৮/০৯/২০২৪ তারিখ থেকে ২৭/০৪/২০২৬ তারিখ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য কৌশিক দে।
সভায় বক্তৃতা করেন, ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান ও হাসান আহমেদ মোল্লা, ক্লাব সদস্য ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মো. মোস্তফা সরোয়ার, ক্লাব সদস্য ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মো. তরিকুল ইসলাম, ক্লাব সদস্য গৌরাঙ্গ নন্দী, সামছুজ্জামান শাহীন, সোহরাব হোসেন, কাজী শামীম আহমেদ, বিমল সাহা, কে এম জিয়াউস সাদাত প্রমুখ। সাধারণ সভায় ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্য মিলে মোট ১১২ জন সদস্য উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button