খুলনা প্রেসক্লাব নির্বাচন-২০২৬ : পরাজয় মেনে কৃতজ্ঞতা জানালেন মিজানুর রহমান মিলটন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাব নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয় মেনে নিয়েছেন প্রার্থী দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন। তিনি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে নির্বাচনের ফলাফলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করার কথা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সহকর্মীদের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যারা তাকে ভোট দিয়েছেন, সমর্থন ও উৎসাহ যুগিয়েছেনÑতাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভিন্নমত পোষণকারী ভোটারদের প্রতিও ধন্যবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, মতভেদই গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে। মিজানুর রহমান মিলটন আরও বলেন, এই নির্বাচন তাকে আরও দায়িত্বশীল করেছে। পদ বা পদবি নয়, বরং কাজ, সততা এবং পেশাদারিত্বই একজন সাংবাদিকের প্রকৃত পরিচয়Ñএমন বিশ্বাস ব্যক্ত করে তিনি জানান, আগামীতেও সাংবাদিক সমাজের ন্যায্য দাবিতে সোচ্চার থাকবেন এবং খুলনা প্রেসক্লাবের উন্নয়নে কাজ করে যাবেন। নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তারা সকলকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণœ রাখবেন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেবেন। এছাড়া নির্বাচনের সময় খোঁজখবর রাখা সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। সবশেষে মহান সৃষ্টিকর্তার কাছে সকলের সুস্থতা, নিরাপত্তা ও ঐক্য কামনা করেন এই প্রার্থী।

