স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাব বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদেরকে এমইউজে ও বিএফইউজের নেতৃবৃন্দের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার সভাপতি, দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিতদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজের, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, নবনির্বাচিতরা খুলনা প্রেসক্লাবের বিগত দিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবেন। খুলনা সাংবাদিকদের মর্যাদা রক্ষায় নতুন নেতৃত্ব সাহসী ভুমিকা রাখবেন। তাদের সকল গঠনমূলক কাজে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা সর্বাত্মক সহযোগীতা করবে। সদ্য নির্বাচিত নেতৃবৃন্দের সফলতা কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button