স্থানীয় সংবাদ

সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

# খুলনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন #

স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবারে উৎসব মুখর পরিবেশে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার বিমল সাহা।এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মো. বেল্লাল হোসেন সজল। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খুলনা গেজেটের চিফ রিপোর্টার ও ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন। এছাড়া পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খুলনা গেজেটের মাল্টিমিডিয়া ইনচার্জ বশির হোসেন। এবারের নির্বাচনে নির্বাহী সদস্য ৬টি পদে নির্বাচিতরা হলেন, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, খবরের কাগজের ব্যুরো প্রধান মাকসুদুর রহমান মাকসুদ, খুলনা গেজেটের সাব-এডিটর মো. আনিস উদ্দিন, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ, দৈনিক প্রবর্তনের জিয়াউস সাদাত ও সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button