স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে মহান মে দিবস পালন

প্রবাহ ডেস্ক
বিভিন্ন স্থানে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত সংবাদ।
কয়রা
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কয়রা সদরে এ উপলক্ষে র‌্যালী শেষে কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হক বাবলুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জামায়াতের খুলনা জেলার সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলার সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, শেখ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, আমাদি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা অহিদুজ্জামান, বাগালি ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস সামাদ, উত্তর বেদকাশি ইউনিয়ন সভাপতি মাওলানা রবিউল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
বাগেরহাট
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সিপিবি, মহিলা পরিষদ ও বিএনপিসহ বিভিন্ন সংস্থা সংগঠন এ দিবস টি যথাযত অবস্থায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য পালন করে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি শোভাযাত্রা ও পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। এখানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল, বাস মালিক সমিতির সহ-সভাপতি শাহজাহান মিনা, বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ। অপরদিকে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে যুব ইউনিয়ন ছাত্র ইউনিয়ন যৌথভাবে মে দিবস পালন করে। শহরের পরাতন কোট এলাকায় সিপিবি জেলা কার্য্যলয়ের আলোচনা সভায় সিপিবির জেলা সভাপতি এ্যাডভোকেট তুষার বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারী কমরেড ফররুখ হাসান জুয়েল, কমরেড বীর মুক্তিযোদ্ধার মানিক লাল মজুমদার, কমরেড ডাঃ সেকেন্দার হোসেন, রুমান মাহামুদ প্রমুখ। এছাড়া মহান মে দিবস উপলক্ষে বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক সমাবেশের আয়োজন করে বাগেরহাট জেলা শ্রমিক দল। এই শ্রমিক সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন। বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এ সমাবেশ প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর লায়ন ফরিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন। অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম প্রমুখ।
‎তালা
‎দিবসটি উপলক্ষে তালায় নানান কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ইজিবাইক স্টান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাস্টার আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন তালা উপজেলার উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা সাবেক সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, পেশাজীবী নেতা হাফেজ শাহ আলম, ইসলামকাটি ইউনিয়ন সভাপতি আঃ হাকিম ও ইজিবাইক শ্রমিক সভাপতি কামরুল ইসলাম। এসময় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন- শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। এজন্য শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা, নিরাপদ কর্মস্থল, শ্রমিকের মুজুরি দ্রুত পরিশোধ করার দাবী জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button