স্থানীয় সংবাদ

খুলনায় বিভিন্ন সংগঠনের মহান মে দিবস পালন

খবর বিজ্ঞপ্তি ঃ ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। শ্রমিক কোন যন্ত্র নয়, তারা মানুষ, ফলে তাদের সাথে মানবিক আচরণ করতে হবে। তারা আরও বলেন, ধর্মীয় অনুশাসন মেনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা প্রয়োজন। তাদের স্বার্থ রক্ষা না হলে কোন উন্নয়নই টেকসই হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেখ জয়নুদ্দীন, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন। খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন শ্রম দপ্তরের পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার। মালিক প্রতিনিধির পক্ষে বক্তৃতা করেন বিজেএ’র চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারর্স এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম জহির। শ্রমিক প্রতিনিধির পক্ষে বক্তৃতা করেন মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক মোঃ মজিবর রহমান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ। জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে খুলনা জেলার খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী এবং আড়ংঘাটা থানার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে মোট ১৪০ জনকে ৪১ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের নেতৃত্বে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক-মালিক-কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। একই দিনে মহান মে দিবস উপলক্ষে খুলনা জেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‌্যালী সকাল ১১টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহার সভাপতিত্বে ও জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, রুপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। পহেলা মে শুক্রবার সকালে মহান মে দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা আয়োজিত আলোচনা সভায় এই সাংবাদিক নেতা এসব কথা বলেন। ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন। সভায় বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, নির্বাহী সদস্য ও খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, ইউনিয়নের সদস্য ও খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন প্রমুখ।খুলনার দৌলতপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টাগন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, ৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিল কোভিদ হোসেন কবি মোল্লা, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খবির উদ্দিন,মোঃ আকরাম বেপারী,সংগঠনের সভাপতি মোঃ খোকন মোড়ল,কার্যকরী সভাপতিফকির আলী আহম্মেদ মিঠু,যুগ্ন সম্পাদক শেখ শাহাজাহান,সহ সম্পাদক নাসির হাওলাদার,মোঃ রাজু শেখ,সাংগঠনিক সম্পাদক মোঃ আৎ হাই,সদস্য ইলিয়াছ খাঁ সহ সকল সদস্যবৃন্দ। দৌলতপুর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন( রেজি নং-১৫৫১) পক্ষ থেকে মে দিবস পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন হাওলাদার,শেখ ইব্রাহিম,শেখ ফেরদৌস,শেখ রফিকুল সর্দার,হবি সরদার,সিদ্দিক বিশ্বাস সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button