দৌলতপুর থানা শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালি

স্টাফ রিপোর্টার : ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’-এই প্রতিবাদ্যকে সামনে রেখে ১ মে (শুক্রবার) শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি প্রতিষ্ঠার লক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দৌলতপুর থানা শাখা। কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার সকালে বর্ণাঢ্য র্যালি বের করে। দৌলতপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক মোল্লা মো. অসীমের পরিচালনায় বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে দৌলতপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচির শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত সভাপতি মো. মজিদ হাওলাদার, মো. গোলাম কবির, খোকন মোড়ল, মিঠু ফকির, নাসির হাওলাদার, মো. ডালিম, মান্নান মোল্লা, বাবু শেখ, বাবুল শেখ, শেখ রাসেল, মো. জসিম হাওলাদার, মো. মিরাজ, রাব্বি ফকির, আব্দুল হক, মোঃ বাবলু মোঃলিটু মোঃ সুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



