স্থানীয় সংবাদ

হাজী মুহসিন কলেজ গেট ও সাইকেল শেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন, বৈশাখী মেলা ও অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (রবিবার) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে প্রশাসক বলেন, হাজী মুহাম্মদ মহসিন কলেজ দক্ষিণবঙ্গের শ্রমিক অধ্যুষিত অঞ্চলের মধ্যে একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। কলেজটি শিল্প এলাকায় হওয়ার ফলে এখানকার মানুষের সন্তানদের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানও বটে। প্রতিবছর এখান থেকে অনেক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে দেশ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের ক্ষেত্রে আরও যতœবান হতে হবে। পরবর্তীতে তিনি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোর জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাসার। এসময় অর্থনীতি বিভাগের প্রধান মোঃ সোহরবা হোসেন, অন্তঃকক্ষ ক্রীড়ার আহবায়ক মোঃ বায়েজীদ হোসাইন, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পাদক নেহাল উদ্দীন মুন্সীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button