স্থানীয় সংবাদ

খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভায় হট্টোগোল

# ৬ মাসের মধ্যে আ’লীগ ফিরছে- এমন বক্তব্যে বিএনপি নেতা কর্মীরা ক্ষুদ্ধ #

স্টাফ রিপোর্টার ঃ আগামী ছয় মাসের মধ্যে আ’লীগ ক্ষমতায় আসবে। তখন সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেত্রী পারভীনের –মুখে ঘষে দেয়া হবে। এ রকম আজে বাজে কথা বলে বক্তৃতা করেন প্লাটিনাম মিলের শ্রমিক নেতা ও ১১নং ওয়ার্ডের সাবেক বিএনপি নেতা খলিলুর রহমান। গতকাল সন্ধ্যায় খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। এ নিয়ে উপস্থিত বিএনপি নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রক্রিয়া ব্যক্ত করেন। ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “ খলিল ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক ২নং যুগ্ম সম্পাদক হয়ে আ’লীগের পক্ষে এমন বক্তব্য খুবই দুঃখজনক। যা উপস্থিত বিএনপি নেতা-কর্মীদের তিনি ক্ষুদ্ধ করেছেন।” সমিতির সাঃ সম্পাদক আল আমিন বলেন, “ আ’লীগ নেতা ও সমিতির সভাপতি আনোয়ার হোসেনের পক্ষে দালালী করতে এসে সাবেক বিএনপি নেতা খলিল যেভাবে বক্তৃতা করেছেন এটা তার বলা ঠিক হয়নি।” সমিতির সভাপতি আনোয়ার হোসেন এ সভার আয়োজক। তবে হট্টোগোলের মধ্য দিয়ে সভা শেষ হয়। তবে সভায় আগামী ১৪ মে মার্কেট সমিতির সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ নির্বাচনের দিন তারিখ ঠিক করার সিদ্ধান্তি হয়। সভায় বক্তৃতা করেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, সমিতির সাঃ সম্পাদক আল আমিন, নুরুল হক, বাচ্চু, আবুল কালাম কাজল, সোবহান মাস্টার, নেছার উদ্দীন প্রমূখ। সভায় বলা হয়, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ ফেইজবুকে ছাড়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ক্ষমতা কুক্ষিগত করার জন্য একটি চক্র বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এ চক্রান্ত করছে। তার বাজারে দু’টি দোকান রয়েছে। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অবিলম্বে বাজারের আয় ব্যয়ের হিসাব দিয়ে নির্বাচনের জোর দাবি জানান বক্তারা। বাজারের দোকানদার আঃ সোবহান বলেন, গত প্রায় দু’ বছর আগে নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সভাপতি ও আ’লীগ নেতা আনোয়ার ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য নির্বাচন দিতে চান না। বাজারের নির্বাচনী মেয়াদ তিন বছর, সেই মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের নভেম্বর মাসে। কিন্তু সভাপতি নির্বাচন দেয়ার কোন পরিনকল্পনা নেই। এজন্য বাজারে নানা রকমের বিশৃংখলা হচ্ছে। অবিলম্বে নির্বাচন দেয়ার দাবি জানান তিনিসহ বাজারের অধিকাংশ ব্যবসায়। তবে সভাপতি আনোয়ার হোসেন জানান, বাজারে বকেয়া রয়েছে আল আমিনের নিকট ৫০ হাজার টাকাসহ ৪ লাখ টাকা। আল আমিনের নাম বেনামে বাজারে ১৭টি দোকান ঘর রয়েছে। বাজারের বকেয়ার টাকা না পেলে কিভাবে নির্বাচন দিব। তবে আল আমিন বলেন, তার কাছে কোন বকেয়া নেই। সভাপতি ক্ষমতা কুক্ষিগত করতে নানা টালবাহানা করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button