গত ২৪ ঘণ্টায় ১১৫ জন সন্দেহজনক হামের রোগী ভর্তি : মৃত্যু ১

# খুলনা বিভাগে হামের প্রকোপ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় দপ্তরের সর্বশেষ মঙ্গলবার ( ৫ মে) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১১৫ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন এবং কুষ্টিয়া জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১৫ মার্চ থেকে ৫ মে সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৩ হাজার ১৮২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ছিলো ৯৬ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, কুষ্টিয়া জেলায় সবচেয়ে বেশি ১ হাজার ৩১ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং এ জেলায় মৃত্যুর সংখ্যা ৯ জন। খুলনায় ৩২৫ জন সন্দেহজনক হামে রোগীর মধ্যে মৃত্যু হয় ৪ জনের, যশোরে ৫৪৯ জন, এবং মাগুরায় ৪০০ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে। এছাড়া মেহেরপুরে ২৩৪ জন, ঝিনাইদহে ১৬৬ জন, নড়াইলে ১৪৮ জন, সাতক্ষীরায় ১২২ জন সন্দেহজনক হামের রোগীর মধ্যে মৃত্যু হয় ১ জনের, বাগেরহাটে ১২১ জন এবং চুয়াডাঙ্গায় ৮৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১১৫ জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ৯৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এসময়ে কুষ্টিয়া জেলায় ১ জন রোগীর মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হ


