স্থানীয় সংবাদ
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ^ মিডওয়াইফ দিবস পালিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ^ মিডওয়াইফ দিবস পালিত হয়েছে। গতকাল দুপুর একটার পর হাসপাতালটির চত্বরে মিডওয়াইফ দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়ে হাসপাতালটি ইউএইচএন্ড এফপিও ডাঃ মাহাবুল আলম, এসময়ে তিনি বক্তব্যে সকলের উদ্দ্যেশে বলেন, সকলকে ন্যায় নিষ্ঠা ও কর্তব্যপরায়ন হতে হবে। এখানে সেবা নিতে আসা প্রত্যেক মাকে খুব গুরুত্বসহকারে সেবা দিতে হবে। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার কাজী হসনাতুল তাসনিয়া ও হাসপাতালটির নার্স ইনচার্জ জান্নাতুল আফরোজ, কর্তব্যরত মিডওয়াইফ তাছলিমা আক্তার, ত্রীবেনী মন্ডল জাকিয়া সুলতানাসহ নার্স মিরাজ, মুক্তা, মৌমীতা, অর্পণা, তপতী সহ অনেকে।



